ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিনে গোপালগঞ্জের তিনটি আসনেই ব্যাপক তৎপরতা চালিয়েছেন প্রার্থীরা। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত কারাবন্দী প্রার্থী মো. কাবির মিয়ার পক্ষে বিশাল মিছিল ও সমাবেশ করেছেন তাঁর কর্মী-সমর্থকেরা।
সোমবার সকাল ১১টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর ব্রিজ এলাকা থেকে একটি নির্বাচনী মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে কাবির মিয়ার সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা কারাবন্দী প্রার্থী মো. কাবির মিয়ার পক্ষ থেকে ট্রাক মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, এবারের নির্বাচনে কাবির মিয়া জয়লাভ করলে এলাকার উন্নয়নসহ সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করবেন। এ সময় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন