রাজশাহীতে আরএমপির অভিযানে ২০ জন গ্রেফতার

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৫:৩৭ পিএম
রাজশাহীতে আরএমপির অভিযানে ২০ জন গ্রেফতার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরএমপি জানায়, গত ২৪ ঘণ্টায়  মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলার ১ জন এবং অন্যান্য মামলার ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

জেএইচআর