টাঙ্গাইল এলজিইডিতে কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে এলজিইডি ক্যাম্পাসে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবিএম রেজাউল বারী।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এলজিইডির প্রকল্প পরিচালক মো. আব্দুর রাজ্জাক ও তাঁদের সহধর্মিনীগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, টাঙ্গাইল এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সহকারী প্রকৌশলী মো. সাকিব-উল-হাফিজ।
প্রতিযোগিতার ফাইনালে তিন সেটের খেলায় তুষী এন্টারপ্রাইজের হিমেল খান ও আলিমুল ইসলামকে পরাজিত করে নির্বাহী প্রকৌশলী দপ্তরের মো. সাকিব-উল-হাফিজ ও মো. নাদিমুল ইসলাম বিজয়ী হন। টুর্নামেন্টে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা ও ঠিকাদারদের সমন্বয়ে ৪টি গ্রুপে মোট ২৮টি দল অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি রাতে এলজিইডির টাঙ্গাইল ক্যাম্পাসে এই কামরুল ইসলাম সিদ্দিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। দীর্ঘ লড়াই শেষে সোমবার রাতে এই জমজমাট আয়োজনের সমাপ্তি ঘটল।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন