নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. করিম খন্দকার ওরফে গাফফার (৪৪)। তিনি কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের সন্ধাহালা গ্রামের মো. সিরাজুল আলী খন্দকারের ছেলে।
নেত্রকোণা ডিবি পুলিশের (পূর্ব) অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম সোমবার দিবাগত গভীর রাতে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধনুন্দ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ পিস ইয়াবাসহ একটি দেশীয় ধারালো লোহার ছুরি জব্দ করে পুলিশ।
আটককৃত গাফফারের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অবৈধভাবে দেশীয় অস্ত্র রাখার দায়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে তাদের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে আসামিকে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত তাঁকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন