দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে পাচারের প্রাক্কালে ফেনসিডিলসহ ১১ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি সদস্য।
শনিবার রাত সাড়ে ৩টায় হিলি রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন পরদিন রোববার দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দার মাধ্যমে মাদক পাচারের গোপন তথ্য পান। এরপর টহল কমান্ডার আলাউদ্দিনের নেতৃত্বে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারি মাদকগুলি ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে, ফেনসিডিল ১২৩ পিস, স্কফ সিরাপ ১শ’ পিস, ট্যাপেন্ডাটল ট্যাবলেট ৪ হাজার পিস ও বুপ্রেনরফিন ইঞ্জেকশন ৩ হাজার পিস। যার সিজার মূল্য ১১ লাখ টাকা।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন