জাতীয় পাট দিবস উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (০৬ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের। আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে পাটের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। পাশাপাশি পাটের উৎপাদন বৃদ্ধি, পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং পরিবেশবান্ধব পাটপণ্যের প্রসারে গুরুত্বারোপ করেন। তারা পাট চাষে কৃষকদের আরও উৎসাহিত করা এবং পাটপণ্যের ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মাহাবুব উল ইসলামসহ কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন