রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৬ মার্চ) মধ্যরাতে উত্তর উজানচর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় মরাপদ্মায় অভিযান পরিচালনা করে একটি ড্রেজার মেশিন এবং প্রায় শতাধিক ড্রেজিং পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান।
এ বিষয়ে তিনি বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রশাসনের অনুমতি ব্যতীত কোন ড্রেজিং বা ভেকু দিয়ে মাটি-বালু উত্তোলন করে বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে অবৈধভাবে চলা ড্রেজিং মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
উল্লেখ্য, গত ৩ মার্চ গোয়ালন্দ উপজেলা মাসিক সমন্বয় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন