রাজবাড়ীর গোয়ালন্দে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ ৭ সদস্য বিশিষ্ট উপজেলা ও ৬ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে মো. এরশাদ মন্ডল ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আলী আকবর সরদার এবং পৌর কমিটিতে সভাপতি হিসেবে রোমান মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে সাইদুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।
সোমবার রাতে রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কাজী আরাফাত হাসান জিসান ও সদস্য সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি সাগর শেখ, সহ-সভাপতি সোহাগ শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন ও সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন এবং পৌর কমিটির অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসাইন কৌশিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম রনি ও সাংগঠনিক সম্পাদক বাঁধন শেখকে নির্বাচিত করা হয়েছে।
উপজেলা কমিটির সভাপতি মো. এরশাদ মন্ডল ও পৌর কমিটির সভাপতি রোমান মিয়া জানান, রাজবাড়ী জেলা কমিটির নেতৃবৃন্দ আমাদের যে দায়িত্ব দিয়েছেন তা আমরা যথাসাধ্য পালন করবো এবং আগামী ২০ দিনের মধ্যে গোয়ালন্দ উপজেলা ও পৌর সভার পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবো।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন