গাজীপুরে প্রবীণ সাংবাদিক নজরুল ইসলামের স্মরণে ইফতার মাহফিল

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৭:৪১ পিএম
গাজীপুরে প্রবীণ সাংবাদিক নজরুল ইসলামের স্মরণে ইফতার মাহফিল

গাজীপুর প্রেসক্লাবের প্রবীণ সাংবাদিক মরহুম নজরুল ইসলাম বাদামীর স্মরণে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে মরহুম নজরুল ইসলাম বাদামীর কর্মময় জীবন ও সাংবাদিকতায় তার অসামান্য অবদানের কথা স্মরণ করে বক্তব্য দেন ক্লাবের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম মাসুম, মুক্ত বলাকার সম্পাদক আলমগীর হোসেন, শুভ সকালের সম্পাদক সামসুল আলম শিবলী এবং বাংলাভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মজিবুর রহমান, ভাওয়ালের সম্পাদক মনিরুজ্জামান মনির, মাসুদ রানা এবং আবিদ হোসেন বুলবুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার সততা ও সাংবাদিকতার আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।

জেএইচআর