বরিশালের উজিরপুরে ৪০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ মো. রায়হান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে উপজেলার ইচলাদী টোল প্লাজা এলাকায় এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নেতৃত্বে একটি দল ইচলাদী টোল প্লাজার পাশে অবস্থান নেয়। রাত আনুমানিক ৪টার দিকে একটি সন্দেহভাজন প্রাইভেটকার তল্লাশি করে তারা ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনের দায়ে রায়হানকে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রায়হান বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার মৃত মো. মান্নানের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন