আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর মাদারীপুর জেলা শাখার পরিচিতি সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের বিসমিল্লাহ্ ফুড পার্ক চাইনিজ রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের মাদারীপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শরীফ মো. ফায়েজুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শরীফ মো. সাইফুল কবীর।
মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষা এবং আইনি সহায়তা প্রদানে সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জিপি অ্যাডভোকেট সাইফুর রহমান চুন্নু, সুজন জেলা শাখার সভাপতি এনায়েত নান্নু এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক অডিটর জেনারেল সৈয়দ এনায়েত হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মানবাধিকার কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে ‘আসক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতে এই কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং আমন্ত্রিত অতিথিরা ইফতারে অংশগ্রহণ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন