গাজীপুর মহানগরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের সভাপতি মুহাম্মদ মনির হোসাইন খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দাওয়াহ ও শিল্পী কল্যাণ সম্পাদক এবং ঢাকা উত্তরাঞ্চলের পরিচালক রফিকুল হায়দার আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সহসভাপতি শেখ মেহদী, গাজীপুর আইনজীবী শাখার সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন আকবরী, সাংস্কৃতিক সংগঠন স্পন্দনের সাবেক পরিচালক কবি গোলাম মোস্তফা, প্রিন্সিপাল হুমায়ুন কবির এবং বোরহান উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির সার্বিক অগ্রগতির জন্য সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। প্রতিটি সেক্টরে দক্ষ ও দেশপ্রেমিক মানুষ তৈরি করা জরুরি। সঠিক নেতৃত্ব ও দক্ষ জনশক্তি তৈরি না হলে কোনো মহৎ অর্জনই দীর্ঘস্থায়ী হয় না। তাই গণমানুষের মাঝে সুস্থ ও দেশীয় সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতের পর উপস্থিত সকলে ইফতারে অংশগ্রহণ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন