বাঘাইছড়িতে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাঘাইছড়ি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ১২:০৩ পিএম
বাঘাইছড়িতে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩১ নম্বর খেদারমারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়-দুস্থ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার সকালে খেদারমারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব ঈদ উপহার বিতরণ করেন ৩১ নম্বর খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বিল্টু চাকমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন খেদারমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী, অত্র ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) মনির হোসেন (মহিন), খেদারমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ উপকারভোগীরা।

ঈদ উপহারের মধ্যে রয়েছে- লাচ্ছি সেমাই ৩ প্যাকেট, বাংলা সেমাই ১ কেজি, তেল ১ লিটার, পেঁয়াজ ১ কেজি, চিনি ১ কেজি, লুডুস ৩ প্যাকেটসহ রসুন, লবণ, কিসমিস, বাদাম ইত্যাদি।

এএন