রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে মিনুর অভিনন্দন

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১১:১২ এএম
রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে মিনুর অভিনন্দন

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রোববার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি নতুন প্রশাসকের হাত ধরে জেলা পরিষদের কার্যক্রম গতিশীল হবে এবং রাজশাহীর সার্বিক উন্নয়নে কাজ করবেন। আমি তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।

উল্লেখ্য, রোববার বিকেলে দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকারি এক সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে সরকার এই জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে।

এএন