নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার একটি স্থানীয় রেস্টুরেন্টে সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি এএইচএম মান্নান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন ও মো. আল ইমরান। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এএইচএম মান্নান মুন্নাকে সভাপতি এবং এম.এস. আরমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মেছবাহ উদ্দিন, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবর ও মোহাম্মদ উল্যাহ মিরাজ, সহ-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হিমেল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ রহিম উল্যাহ মহসিন, দপ্তর সম্পাদক আবদুল আজিজ সায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল ইমরান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সঞ্জয় ভৌমিক এবং সমাজকল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমান। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন অজয় কুমার আচার্য, বিমল চন্দ্র মজুমদার ও শাহাদাত হোসেন রাসেল।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ক্লাবের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নসহ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা স্থানীয় সাংবাদিকদের মধ্যে পেশাগত নেটওয়ার্কিং আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন