পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

পলাশ (নরসিংদী) প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:৫৪ পিএম
পলাশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

নরসিংদীর পলাশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুনসহ পুলিশ প্রশাসন, উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা, বিএনপি ও অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পলাশ থানা সদর সরকারি বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বিকালে উপজেলার মাল্টিপারপাস অডিটরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-০২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ, আনসার, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া দিবসটি উপলক্ষে পলাশ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলায় কর্মরত সাংবাদিকরা একসাথে দেশের কল্যাণে বিশেষ দোয়া-মোনাজাতসহ শুভেচ্ছা বিনিময় করেন।