বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে (৭৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার ভোরে রাজধানীর রমনা এলাকায় এক বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়। বগুড়া জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার মৃত আজিমদ্দিনের ছেলে।
গত বছরের ৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সংক্রান্ত মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।
বগুড়া ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট মামলাগুলোতে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন