ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)'র দিনাজপুর জেলা শাখার সম্মানিত কাউন্সিলর ও প্রধান নির্বাচন কমিশনার, বীর মুক্তিযোদ্ধা, প্রকৌশলী মরহুম আমজাদ হোসেন-এর স্মরণে শনিবার বিকেলে আইডিইবি জেলা কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও স্মরণ সভায় বক্তব্য রাখেন আইডিইবি'র দিনাজপুর জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী এ. আই. এম. মিজানুর রহমান, প্রকৌশলী মাহাবুবুল আলম, প্রকৌশলী জি. এম. ভট্টাচার্য, নির্বাহী প্রকৌশলী মোতাহার হোসেন, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, আইডিইবি'র দিনাজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ মতিউর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন প্রমুখ।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন