মানিকগঞ্জের ঘিওরে একটি মুদি দোকানে ২৫০ টাকায় পেট্রোল বিক্রির অভিযোগে মনিন্দ্র রাজবংশী নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সন্ধ্যায় ঘিওর থানা মোড়ে রাজ ট্রেডার্সে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, দোকানটিতে প্রতি লিটার পেট্রোল ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি পরিমাপেও কম দেওয়া হচ্ছিল। অভিযানে এর সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, কারও কাছে পেট্রোল মজুত বা অবৈধ বিক্রয়ের তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন