রাজারহাট ও ফুলবাড়ী থানা পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:২৪ পিএম
রাজারহাট ও ফুলবাড়ী থানা পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক

কুড়িগ্রাম জেলার রাজারহাট ও ফুলবাড়ী থানা বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শন করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস।

বৃহস্পতিবার বিকেলে তিনি থানা দুটিতে পৌঁছালে পুলিশের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

পরিদর্শনকালে বিচারক নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার সঠিক তদন্ত ও নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিলের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তদন্তের বিভিন্ন জটিলতা নিরসন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সমন জারি এবং আদালতে সময়মতো সাক্ষী হাজিরা নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

বিচারের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন আইনি পরামর্শ প্রদান করেন। এ সময় তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও খোঁজখবর নেন।

পরিদর্শনকালে কুড়িগ্রাম সদর সিভিল জজ আশিষ কুমার রায়, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মামুনুর রশীদ এবং ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম উপস্থিত ছিলেন। এছাড়াও সদর কোর্টের সাব-ইন্সপেক্টর মানিক রায় চৌধুরীসহ উভয় থানার সেকেন্ড অফিসার ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা অংশ নেন।

জেএইচআর