প্যানিক বায়িং পরিহারের আহ্বান সাঘাটা উপজেলা প্রশাসনের

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:২৩ পিএম
প্যানিক বায়িং পরিহারের আহ্বান সাঘাটা উপজেলা প্রশাসনের

‘দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই’ এমনটি জানিয়ে গুজবে বিভ্রান্ত না হতে এবং অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সাঘাটা উপজেলা প্রশাসন। সম্প্রতি জ্বালানি সরবরাহ নিয়ে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষিতে বাজার স্থিতিশীল রাখতে প্রশাসন এ আহ্বান জানায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি তেলের সরবরাহ ও মজুত রয়েছে। সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকলেও গুজবের কারণে অতিরিক্ত ক্রয় প্রবণতা এবং কিছু অসাধু চক্রের অবৈধ মজুতের ফলে কোথাও কোথাও সাময়িক চাপ তৈরি হচ্ছে।

প্রশাসন আরও জানায়, আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মধ্যেও সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা নিয়েছে। নিয়মিত আমদানি অব্যাহত রয়েছে এবং বিদ্যমান মজুত দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব।

জনসাধারণকে গুজবে কান না দিয়ে স্বাভাবিক চাহিদার বাইরে জ্বালানি না কেনা এবং অবৈধ মজুত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়েছে জনসাধারণের মাঝে।

এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর বলেন, এমন পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, সাঘাটায় জ্বালানির অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এএন