হাম-রুবেলা ক্যাম্পেইন নিয়ে রাঙ্গামাটিতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:১৩ পিএম
হাম-রুবেলা ক্যাম্পেইন নিয়ে রাঙ্গামাটিতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলায় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে জরুরি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খীসা।

জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল মান্নান, ডা. প্রতীক সেন, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।

সভার শুরুতে হাম-রুবেলা নিয়ে সচেতনতামূলক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন অফিসের ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার শিশুদের হাম-রুবেলার চিকিৎসাসেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে দেশের প্রতিটি হাসপাতালে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

বক্তারা আরও বলেন, হাম-রুবেলা নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।

এএন