বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে আবু বকর সিদ্দিক বক্কর নির্বাচিত হয়েছেন।
রোববার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে বার্ষিক আলোচনা সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
সকল সদস্যের কণ্ঠভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক খায়রুল ইসলামকে সভাপতি এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক আবু বকর সিদ্দিক বক্করকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। কণ্ঠভোটের নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রায়হানুল ইসলাম রতন।
সভায় পরবর্তীতে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন