বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক শিক্ষা উপমন্ত্রী (১৯৮৬–৮৭), মানিকগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার ভোর ৫টার দিকে রাজধানীর পরিবাগের নিজ বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর অ্যাপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে বাদ জোহর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে রাজধানীর নাজিমুদ্দিন রোডে।
এরপর আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন