দিনাজপুরে উদ্বোধন হলো বোরো ধান-চাল সংগ্রহ অভিযান। অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান ২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়।
রোববার বিকালে দিনাজপুর সিএসডি গোডাউনে উক্ত ধান-চাল সংগ্রহ অভিযানে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন।
জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি আবু বক্কর সিদ্দিক, জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম, চাউলকল মালিক গ্রুপের সভাপতি মো. নুরুজ্জামান সরকার, সদর নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল প্রমুখ।
দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ৩৫ টাকা কেজি দরে ১২ হাজার ২৬৭ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ৯৩ হাজার ৭১৯ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৪৮ টাকা কেজি দরে ১১ হাজার ৩৫২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এবার কৃষকদের সুবিধার্থে অফলাইনের পাশাপাশি অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হচ্ছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন