গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নলোয়া এলাকায় পানিতে ডুবে আব্দুর রহমান (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান নলোয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল।
শনিবার দুপুরে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বোয়ালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত থানায় আসেনি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন