গোয়ালন্দে হিটস্ট্রোকে বাবু শেখ নামে এক কাসেদের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০৬:২২ পিএম
গোয়ালন্দে হিটস্ট্রোকে বাবু শেখ নামে এক কাসেদের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে হিটস্ট্রোকে এক কাসেদ দলের সদস্যের মৃত্যুর ঘটনা ঘটেছে। আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। পরে কাসেদ দলের অন্যান্য সদস্যরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তি হলেন দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার গফুর মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা হামেদ শেখের ছেলে বাবু শেখ (৫৫)। তিনি মানিকগঞ্জ গড়পাড়ার অনুসারী হাবিল মণ্ডলপাড়া ইমামবাড়ি, ওরফে মোকসেদ মৃধার ইমামবাড়ির কাসেদ দলের সদস্য।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাবু শেখ গত ১৮ জুন বিকেলে হাবিল মণ্ডলপাড়া ইমামবাড়ি, ওরফে মোকসেদ মৃধার বাড়ি থেকে কাসেদ দলের সঙ্গে মাতমে বের হন। আজ ২৬ জুন, ১০ মহররম পবিত্র আশুরার দিনে মাতম শেষে হাবিল মণ্ডলপাড়া ইমামবাড়িতে যাওয়ার সময় ইমামবাড়ির কাছাকাছি পৌঁছালে আনুমানিক বেলা সাড়ে ১২টার দিকে হিটস্ট্রোকে অসুস্থ হয়ে পড়েন। পরে কাসেদ দলের অন্যান্য সদস্যরা তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজার নামাজ বাদ মাগরিব গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে নিজ এলাকার কবরস্থানে দাফন করা হবে।

এম জি