কুড়িগ্রামে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে জেলা এনসিপি।
বুধবার বিকেল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া বলেন, ২৪-এর জুলাইয়ে আত্মদানকারী শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতিবিজড়িত ছাত্র-জনতার এই মহান অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায়ের ইতিহাসকে জাতির কাছে স্মরণীয় রাখতে আমাদের এই আয়োজন। ‘৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির আজ প্রথম দিন। এই মহান আন্দোলনকে জাতির সামনে তুলে ধরতে কেন্দ্রীয় নির্দেশনায় আমরা যে পদক্ষেপ হাতে নিয়েছি, তা নিঃসন্দেহে সকল জুলাই আন্দোলনকারী ছাত্র-জনতার হৃদয়ে প্রেরণা জোগাবে।
উদ্বোধনী কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া ও স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম।
এছাড়াও সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর, রাজারহাট উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগরসহ এনসিপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের তিন শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন