মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৩৬ পিএম
মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে বিদায় সংবর্ধনা

টাঙ্গাইলের মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেনের বদলিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মধুপুর অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন ও তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, মধুপুর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা শহীদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী এবং পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আমজাদ হোসেনসহ অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে বিদায়ী ইউএনও-র কর্মদক্ষতা, সততা ও জনবান্ধব প্রশাসনিক ভূমিকার প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে বিদায়ী ইউএনও-কে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

বিদায়ী বক্তব্যে মো. জুবায়ের হোসেন মধুপুরে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য তাঁর সহকর্মী এবং সকল মধুপুরবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জেএইচআর