সরকারি অনুদান পেলেন ঈশ্বরগঞ্জের প্রবীণ বাউল আব্দুল গফুর

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৩:০৮ পিএম
সরকারি অনুদান পেলেন ঈশ্বরগঞ্জের প্রবীণ বাউল আব্দুল গফুর

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ কর্মসূচির আওতায় অনুদানের চেক পেয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার প্রবীণ বাউল শিল্পী মো. আব্দুল গফুর বাউল (৮৯)। গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জন্য চালু থাকা মাসিক আর্থিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান প্রবীণ এই শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন।

মন্ত্রণালয়ের প্রকাশিত অনুমোদিত তালিকার ৬৯ নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত আব্দুল গফুর বাউল ঈশ্বরগঞ্জ উপজেলার সাখুয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত কছুম উদ্দিনের ছেলে। সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে অর্থ ছাড়ের পর উপজেলা প্রশাসন এই চেক হস্তান্তরের উদ্যোগ নেয়।

স্থানীয় সংস্কৃতিসেবী ও সচেতন মহল সরকারের এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, প্রবীণ ও অবহেলিত লোকশিল্পীদের জন্য নিয়মিত এ ধরনের আর্থিক সহায়তা তাঁদের জীবনে যেমন স্বস্তি এনে দেবে, ঠিক তেমনি বাউল গানসহ দেশের সমৃদ্ধ লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে টিকিয়ে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর