সোনাগাজীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৬:৫১ পিএম
সোনাগাজীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা

ফেনীর সোনাগাজীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা জামায়াতে ইসলামী। শনিবার উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবু আইয়ুবের বাড়ি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমির মুফতি আবদুল হান্নান।

গত বৃহস্পতিবার সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে আবু আইয়ুবের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পরে ক্ষতিগ্রস্ত আবু আইয়ুবের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় মঙ্গলকান্দি ইউনিয়ন জামায়াতের আমির মো. নুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি