ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেটসহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০১:০৩ পিএম
ফেনী সীমান্তে ভারতীয় শাড়ি ও চকলেটসহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ

ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও চকলেটসহ ৬৮ লাখ টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর বিশেষ টহল দল ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানে ভারতীয় শাড়ি, চকলেট এবং একটি মিনি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ২৫ হাজার ৯৫০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. এম. জিল্লুর রহমান জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্ত অপরাধ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসহ অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এএন