পবিত্র আশুরা পালিত হবে মঙ্গলবার (৯ আগস্ট)। আশুরায় সরকারি ছুটি থাকায় এদিন দেশের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে দেশের ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেনও বন্ধ থাকবে।
তথ্য মতে, হিজরি সনের মহররম মাসের ১০ তারিখ আশুরায় দেশে সরকারি ছুটি থাকে। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং আদালতের কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংক ও শেয়ারবাজারও বন্ধ থাকবে। ছুটির পর ১০ আগস্ট থেকে যথারীতি ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন চালু হবে।
সোমবার এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার গণমাধ্যমকে জানান, পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) শেয়ারবাজার বন্ধ থাকবে। এরপরের দিন লেনদেন পুনরায় শুরু হবে।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন