জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের দুজন নতুন হাউজ টিউটর নিয়োগ করা হয়েছে। তারা হলেন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজিয়া সুলতানা ও সংগীত বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান প্রভা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জবির একমাত্র ছাত্রী হলে এ নিয়োগ দেয়া হয়।
সোমবার থেকে তাদের এ দায়িত্ব দেয়া হয়েছে৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই বছরের জন্য এ দুই শিক্ষককে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হাউজ টিউটর নিয়োগ দেয়া হলো। বিধি মোতাবেক তারা দায়িত্ব ভাতা পাবেন।
এ বিষয়ে সংগীত বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান প্রভা বলেন, নোটিশ পেয়েছি। আজ জয়েন করেছি। সকল দায়িত্বই গুরুত্বপূর্ণ। যেন সঠিকভাবে পালন করতে পারে সে চেষ্টা করব।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন