উপলের ‘ক্রিমসন কাপ’-এ নূসরাত ফারিয়ার হ্যাটট্রিক

বিনোদন প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১, ২০২২, ১২:৩২ এএম
উপলের ‘ক্রিমসন কাপ’-এ নূসরাত ফারিয়ার হ্যাটট্রিক

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, কাহিনীকার (সদ্য প্রয়াত) গাজী মাজহারুল আনোয়ারের ছেলে উপলকে বিশেষত সংস্কৃতি অঙ্গনের সবাই কম বেশি চিনেন জানেন। উপল একজন সংস্কৃতিবান্ধব মানুষ। সংস্কৃতি পরিবারের জন্ম নেয়া একজন মানুষের অবশ্য স্বাভাবিকভাবে এমনই হওয়ার কথা।

ছোটবেলা থেকেই বাবার কাজের প্রতি অগাধ শ্রদ্ধা ভালোবাসা ছিলো, আর সময়ের পরিক্রমায় এখনো তা অটুট আছে। কিছুদিন আগে বাবাকে হারালেও প্রতি মুহূর্তে উপল তার বাবা গাজী মাজহারুল আনোয়ারকে তার চলার পথে পরম শ্রদ্ধায় স্মরণ করছেন, সেই সাথে বাবাকে নিয়ে নানান কাজ করার পরিকল্পনাও করছেন। আবার নিজের ব্যবসার কাজ বেশ মনোযোগ দিয়ে করার চেষ্টা করছেন।

বিশ্বখ্যাত আমেরিকান চেইনশপ ‘ক্রিমসন কাপ’-এর বাংলাদেশের কর্ণধার উপল। মূলত ‘ক্রিমসন কাপ’-এর আমেরিকায় যাত্রা শুরু ১৯৯১ সালে। ঢাকার অভিজাত এলাকাগুলোতে রয়েছে এর আউটলেট।

এর আগে রাজধানীর দুটি আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হয়ে নতুন আউটলেটের যাত্রা শুরু হয়েছিল এই প্রজন্মের নন্দিত নায়িকা নূসরাত ফারিয়ার হাত ধরে। গত রোববার মিরপুরের সনি স্কয়ারের দ্বিতীয় তলায় ‘ক্রিমসন কাপ’-এর নতুন আউটলেটের যাত্রা শুরু হলো।

সে সসময় নূসরাত ফারিয়ার সঙ্গে আরো উপস্থিত ছিলেন সনি স্কয়ারের কর্ণধার, চলচ্চিত্র প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন, বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক ইমন সাহাসহ আরো অনেকে। মিরপুর আউটলেটটিতে একসাথে ৬০ থেকে ৭০ জন বসতে পারে।

নতুন এই আউটলেটে নূসরাত ফারিয়ার উপস্থিতি প্রসঙ্গে উপল বলেন, ‘এর আগেও আমার নতুন দুটি আউটলেটে নূসরাত ফারিয়া বেশ আগ্রহ নিয়ে নিজে থেকেই উপস্থিত হয়েছিলেন। এই নিয়ে তৃতীয়বার তিনি আমার ক্রিমসন কাপেও নতুন আউটলেটে এসে এর যাত্রা শুরু করালেন। এটি ক্রিমসন কাপ-পরিবারের জন্য অনেক আবেগের এবং ভালোলাগার।

ক্রিমসন কাপ-শুধু নূসরাত ফারিয়ারই নয় এরই মধ্যে সবারই প্রিয় কপিশপ হয়ে উঠেছে। বাংলাদেশের বাজারে ক্রিমশন কাপের যথেষ্ট গুরুত্ব তৈরি হয়েছে। তাতে আমি যারা ক্রিমসন কাপে নিয়মিত আসেন তাদের প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ নূসরাত ফারিয়াসহ সবাইকে।’ ‘ক্রিম ড্রিম’-এর কর্ণধার মোস্তারিয়া ইতির বানানো কেক কেটে নতুন আউলেটের শুভারম্ভ করেন নূসরাত ফারিয়া।

নূসরাত ফারিয়া বলেন, ‘ক্রিমসন কাপ-পরিবারের সাথে আমার অনেকদিনের পথচলা। তাদের তিন-তিনটি আউটলেট ওপেন করে আমি নিজেকে বেশ ভাগ্যবান মনে করছি। আসলে যে সকল ব্র্যান্ড আমার সঙ্গে কাজ করে তারা আমাকে নিয়ে পুনরায় কাজ করার আগ্রহ প্রকাশ করে, যার বড় উদাহরণ ক্রিমসন কাপ। এবারের আউটলেট ওপেনিং-টাও এক কথায় দারুণ ছিল। সব কিছু উপল ভাই এত পারফেক্টলি করেছেন যে, আমি ভীষণ মুগ্ধ হয়েছি। শুভ কামনা ক্রিমসন কাপের জন্য আবারো।’