ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। অসংখ্য সিনেমা হিটের তকমাও আছে এই নায়িকার। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব থাকলেও কয়েকবছর আগেই হঠাৎ করেই গোপনে বিয়ে আর স্বামী আর সন্তান নিয়ে লাপাত্তা তিনি। পরিবার থেকে হয়ে আছেন আলাদা। মাঝপথে এক নায়কের উপর ক্ষিপ্ত হয়ে ছেড়েছেন চলচ্চিত্র অঙ্গণ। থাকছেন ধানমন্ডির এক ভাড়া বাসায়। স্বামী প্রবাসী হওয়ায় তাতেও ভালো নেই তিনি। এমনটি শোনা গেছে কয়েকটি বিশ্বস্ত সূত্রে।
এই নায়িকা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতো নিজের কিছু ছবি আর আবেগি কিছু পোস্ট করতে দেখা গেছে। তবেও বরংবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার কোন খোঁজ-খবর পাওয়া যায়নি। আদো কি নিজে চালান ফেসবুক আইডি নাকি অন্যকেউ তার আইডি নিয়ন্ত্রণ করে সেটিও বোঝা মুশকিল।
মাঝে মধ্যে মান অভিমান নিয়ে কথা বলতে গেছে এ নায়িকাকে। আবার কখও কখনও নতুন আর পুরাতন ছবিও আপলোড করতে দেখা যায়। তবে প্রতিবারের মতো এই বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে তেমন কোন উৎফুল্লতা দেখা যায়নি তাকে।
এতো কিছুর পরও নিজের অভিমান আর নারীদের রাগ নিয়ে লিখে ফেললেন দু-চার লাইন। তিনি লিখেছেন, `নারী খুব সহজে রাগ করে না৷ বদলায় না৷ অভিমান করে না৷ একবার রাগ করে ফেললে, অভিমান করলে, বদলে গেলে; নারীকে ফেরানোর সাধ্য কারোর নেই৷ একদমই নেই!`
এরপর তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তেমন কোন রেসপন্স করেননি তিনি।
উল্লেখ্য, চিত্রনায়িকা পপি প্রথম মনতাজুর রহমান আকবরের `কুলি` ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত `মেঘের কোলে রোদ`, `কি যাদু করিলা`, `গঙ্গাযাত্রা` ছবিতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কাররে ভূষিত হয়েছেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন