তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী চ্যানেল আই ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন খ্যাত ও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত নুজহাত সাবিহা পুষ্পিতা`র নতুন মৌলিক গান ও মিউজিক ভিডিও ‘একটি কদম এনেছিলে’ প্রকাশিত হয়েছে।
Nuzhat Sabiha Pushpita ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন কাজী আনারকলি এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস। ভিডিও ধারণ করেন অভিষেক আলম।
গানটি নিয়ে পুষ্পিতা জানালেন, `আনারকলি আন্টির কথা এবং সজীব দা`র সুর ও সঙ্গীতায়োজন আমার খুব ভালো লেগেছে। আমি গাইতেও খুব স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আশা করি দর্শকশ্রোতাদেরও ভালো লাগবে।
উল্লেখ্য, ইতিপূর্বে প্রকাশিত পুষ্পিতার আরেকটি মৌলিক গান ‘মায়া লাগে’ দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন