মনে হয় আমি কিছুই পারি না: তমা মির্জা

বিনোদন ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০২:০৪ পিএম
মনে হয় আমি কিছুই পারি না: তমা মির্জা

প্রায় ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে দর্শকদের ভালোবাসা ধরে রেখেছেন চিত্রনায়িকা তমা মির্জা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন এবং নিজেকে এখনও শিক্ষানবিশ মনে করছেন।

তমা মির্জা বলেন, আমি এখনো অভিনয় শিখছি। মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত। চেষ্টা করছি, দেখা যাক কি হয়।

তিনি আরও যোগ করেন, আমি গান শুনতে অনেক পছন্দ করি। যখনই ফ্রি সময় পাই, মুভি না দেখলে গান শুনি। তবে গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ। রোমান্টিক, স্যাড বা কাওয়ালি—সবই ভালো লাগে, কিন্তু আমি নিজে গাইতে পারি না।

তমা বলেন, অভিনয় হয়তো আল্লাহ আমাকে দিয়েছেন। গানের মতো গড-গিফট আমার কাছে দেওয়া হয়নি। অভিনয় দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করছি।

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মধ্য দিয়ে তার চলচ্চিত্রে পথচলা শুরু হয়। এরপর তিনি নিয়মিত বড়পর্দায় কাজ করছেন এবং সহশিল্পী হিসেবে ঢাকাই সিনেমার প্রথম সারির নায়কদের সঙ্গে অভিনয় করেছেন।

তমা মির্জা ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘নদীজন’ সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। শুধু সিনেমাতেই নয়, তিনি বিজ্ঞাপন ও ওটিটি প্ল্যাটফর্মেও নিয়মিত কাজ করছেন।

জেএইচআর