মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানালেন নায়িকা বর্ষা: এক নজরে কুরআন পাঠে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০২:৪৩ পিএম
মিজানুর রহমান আজহারীর প্রতি কৃতজ্ঞতা জানালেন নায়িকা বর্ষা: এক নজরে কুরআন পাঠে

চিত্রনায়িকা বর্ষা এখন ক্যামেরার সামনে খুব একটা নিয়মিত নন। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি তিনি এখন ধর্মীয় জ্ঞান আহরণে নিজেকে নিয়োজিত করেছেন। এরই ধারাবাহিকতায় জনপ্রিয় ধর্মীয় বক্তা ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারীর সংকলিত এক নজরে কুরআন বইটি নিয়ে নিজের ভালো লাগার কথা ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন তিনি।

গত শুক্রবার ৩০ জানুয়ারি সন্ধ্যায় বর্ষা তাঁর যাচাইকৃত ফেসবুক পাতায় আজহারীর লেখা বইটির কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেন। সেখানে তিনি প্রকাশ করেন যে কমা এই বইটি পড়ার জন্য তিনি অনেক দিন ধরেই মনে মনে ইচ্ছা পোষণ করছিলেন। অবশেষে তাঁর সেই ইচ্ছা পূরণ হয়েছে। বর্ষা জানান কমা তিনি নিজের জন্য একটি এবং তাঁর বোনদের উপহার দেওয়ার জন্য আরও দুটি কমা মোট তিনটি বই অর্ডার করেছিলেন এবং তা হাতে পেয়েছেন।

ফেসবুক পোস্টে বর্ষা অত্যন্ত বিনয়ের সাথে লিখেন কমা জীবনে তেমন কিছুই জানি না কমা তবে এই এক নজরে কুরআন পড়ে অনেক কিছু জানতে পারব ইনশাআল্লাহ। সরাসরি ডক্টর মিজানুর রহমান আজহারীকে উদ্দেশ্য করে তিনি লিখেন কমা ধন্যবাদ জানাতে চাই আপনাকে ডক্টর মিজানুর রহমান আজহারী কমা এই বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মঙ্গল করুন কমা আমিন।

অভিনেত্রীর এই পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের ইতিবাচক মন্তব্যে ভরে ওঠে। বর্ষার স্বামী কমা বিশিষ্ট ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল বিভিন্ন সাক্ষাৎকারে আগেই জানিয়েছিলেন যে কমা বর্ষা পর্দার বাইরে অত্যন্ত পর্দাশীল এবং নিয়মিত কুরআন পাঠ করেন। চলচ্চিত্র জগত থেকে বিরতি নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বর্ষাকে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠান ও ফটোশুট ছাড়া খুব একটা জনসমক্ষে দেখা যায় না।

ইসলামের প্রতি তাঁর এই গভীর অনুরাগ সাধারণ ভক্তদের মাঝেও ব্যাপক প্রশংসিত হচ্ছে। ২০১০ সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বর্ষার। এরপর হৃদয় ভাঙা ঢেউ কমা মোস্ট ওয়েলকাম ও কিল হিম এর মতো বড় বাজেটের ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০১১ সালে অনন্ত জলিলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর বর্তমানে দুই পুত্র সন্তানকে নিয়ে তাঁর সুখী সংসার। বর্তমানে তিনি মুনসুন ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বর্ষার ফেসবুক পোস্টের মূল সারাংশ হলো ডক্টর মিজানুর রহমান আজহারীর এক নজরে কুরআন বইটি থেকে ধর্মীয় জ্ঞান আহরণ এবং কুরআন সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করা। নিজের পাশাপাশি দুই বোনের জন্যও বই উপহার নেওয়ার মাধ্যমে তিনি পারিবারিক বন্ধন ও আধ্যাত্মিক ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। জীবনের অসম্পূর্ণতা কাটিয়ে জ্ঞানের পথে হাঁটার এই আকাঙ্ক্ষা ভক্তদের নজর কেড়েছে।

গ্ল্যামার জগতের তারকা হয়েও ধর্মীয় গ্রন্থ পাঠ এবং আলেম কমা ওলামাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বর্ষা একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এক নজরে কুরআন বইটি পড়ে তিনি কুরআন সম্পর্কে তাঁর জানাশোনাকে কতটুকু সমৃদ্ধ করতে পারেন কমা সেটিই এখন তাঁর মূল আগ্রহের বিষয়।

জেএইচআর