সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যায় জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান।
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান।, তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কার্ড ও ভিডিও ছড়িয়ে পড়েছে। কার্ডটিতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করে দাবি করা হচ্ছে, শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন। ওই কার্ডের সঙ্গে একটি লিংকও শেয়ার করা হয়েছে।
লিংকে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়। সেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে ভাষণ দিতে দেখা যায়। তার পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাকিব খানকে। ভিডিওতে আরও বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও চরিত্র উপস্থিত রয়েছেন।
ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড গানে দাবি করা হয়েছে, এটি ‘জামায়াতের ভাইরাল গান’-এ শাকিব খানের অংশগ্রহণ।
তবে ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা গেছে, এটি সম্পূর্ণরূপে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। বাস্তবে শাকিব খানের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই।
ভিডিওটির কমেন্ট বক্স বিশ্লেষণ করে দেখা যায়, অনেক দর্শকই ভিডিওটিকে সত্য বলে বিশ্বাস করছেন। তবে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, এই ভিডিও বা কার্ড সম্পর্কে তিনি কিছুই জানেন না। পাশাপাশি ওই সূত্র জানায়, শাকিব খান আসন্ন নির্বাচন উপলক্ষে কোনো রাজনৈতিক দলের প্রচারণাতেই অংশ নেননি।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন