এবার ঈদেও ঈদে গান শোনাচ্ছেন না মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৩:৪৬ পিএম
এবার ঈদেও ঈদে গান শোনাচ্ছেন না মাহফুজুর রহমান

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান প্রতি বছর ঈদে নিজের চ্যানেলে গান গেয়ে দর্শকদের বিনোদন দিলেও, গত বছরের মতো আসন্ন ঈদুল ফিতরেও তিনি গান শোনাবেন না। চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে যে, গত বছর থেকে গান পরিবেশন না করার ধারাবাহিকতায় এবারও তাঁর কোনো নতুন গান বা বিশেষ অনুষ্ঠান থাকছে না।

২০১৬ সাল থেকে শুরু করে দীর্ঘ কয়েক বছর ধরে ড. মাহফুজুর রহমান একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হতেন। তাঁর গাওয়া ‘মন পড়ে রয়’ গানটি প্রথম ভাইরাল হয় এবং ব্যাপক পরিচিতি পায়। এরপর ‘স্মৃতির আল্পনা আঁকি’ গানের মিউজিক ভিডিওতে তাঁর গায়কী ও অঙ্গভঙ্গি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও মিম তৈরি হলেও তিনি দমে যাননি।

তাঁর উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘মন পড়ে রয়’, ‘হৃদয় নাচে’ এবং ‘স্মৃতির আল্পনা আঁকি’। বাংলা ও হিন্দি গানের পাশাপাশি তিনি বেশ কিছু জনপ্রিয় ইসলামি সংগীতেও কণ্ঠ দিয়েছেন। তবে টানা দ্বিতীয় বছরের মতো ঈদে তাঁর অনুপস্থিতি দর্শকদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জেএইচআর