নতুন নাটক করছেন রুমিন ফারহানা!

বিনোদন ডেস্ক প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৬:৪৯ পিএম
নতুন নাটক করছেন রুমিন ফারহানা!
সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন। পরে‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব রয়েছেন। এবার এই অভিনেত্রী ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র এমপি ও সাবেক বিএনপি নেতা রুমিন ফারহানার সঙ্গে ফ্রেমবন্দী হলেন।

রুমিন ফারহানা কোন অভিনয় বা নাটক নির্মাণ করছেন কি না এমন গুঞ্জন ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি তার সঙ্গে অভিনেত্রী আশনা হাবিবের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে কৌতূহল বেড়ে যায়। অনেকে ধারণা করছেন, এটি কোনো নতুন নাটক বা বিশেষ প্রজেক্টের অংশ হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রুমিন ফারহানার সঙ্গে একাধিক ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশ খোশ মেজাজে ধরা দিয়েছেন তারা। এদিকে ক্যাপশনে ভাবনা লিখেছেন, ‘আমরা কি করছি একসাথে? অভিনয় নাকি অন‍্যকিছু দেখা হচ্ছে ঈদে নাকি রুমিন ফারহানা আপা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

এদিকে কমেন্ট বক্সে একজন নেটিজেন লিখেছেন, ‘অভিনয়টাই কর বইন, অন্য কিচ্ছু করার কাম নাই।’ আরেকজনের কথায়, ‘সবার জন্য ভালোবাসা রইলো।’

এএন