এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি মারা গেছেন

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৩:৫৬ পিএম
এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি মারা গেছেন

কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি আর নেই। শুক্রবার রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

শনিবার অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি নিজের ফেসবুক হ্যান্ডেলে এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে কস্তুরি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। এর আগেও ২০১৯ সালে তিনি একবার স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার এবং বিনোদন অঙ্গন।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে অভিনেতার ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের মরদেহ বরিশালের জয়ন্তী নদী থেকে উদ্ধার করা হয়েছিল। ছেলের মৃত্যুর আড়াই বছরের মাথায় বড় মেয়েকেও হারাল এই গুণী অভিনেতার পরিবার। কস্তুরির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তার স্বজন ও শুভানুধ্যায়ীরা।

জেএইচআর