মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:৪৬ পিএম
মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

লাইভ মিউজিক ফেস্টিভ্যাল ‘কোচেলা ২০২৬’ শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ায়। এবারের কনসার্টে প্রথম সারির শিল্পীদের মধ্যে থাকছেন কানাডার পপ সংগীতশিল্পী জাস্টিন বিবার। ‘দ্য গার্ডিয়ান’ বলছে ২০২২ অসুস্থতার কারণে কনসার্ট বাতিল করার পর এই প্রথম কোনো বড় মঞ্চে ফিরছেন বিবার।

২০২২ সালে ‘র‍্যামসি-হান্ট সিনড্রোম’-এ আক্রান্ত হয়ে মুখের এক পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল বিবারের। ফলে সে সময় সব কনসার্ট বাতিল করতে বাধ্য হন তিনি। এরপর গত বছর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর দেন এবং পুনরায় মঞ্চে ফেরার প্রস্তুতির কথা জানান। অবশেষে কোচেলা ফেস্টিভ্যালের মধ্য দিয়ে ভক্তদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

ফেস্টিভ্যালের সূচি অনুযায়ী ১১ ও ১৮ এপ্রিল মঞ্চ মাতানোর কথা রয়েছে জাস্টিন বিবারের।

অসুস্থতার মধ্যেও গান থেকে দূরে থাকেননি এই পপ তারকা। চার বছরের বিরতি ভেঙে ২০২৫ সালের জুলাইয়ে প্রকাশ করেন তাঁর সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’। এর ঠিক দুই মাসের মাথায় ভক্তদের চমকে দিয়ে রিলিজ করেন ‘সোয়্যাগ টু’। এবারের কোচেলায় তাঁর এই প্রত্যাবর্তনে নতুন অ্যালবামের গানগুলো বাড়তি উন্মাদনা ছড়াবে বলে প্রত্যাশা ভক্তদের।

গত বছর কোচেলা ফেস্টিভ্যালে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরমে অনেক দর্শক অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে এবার কনসার্টের সময় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আয়োজকেরা। তা সত্ত্বেও ভক্তদের উন্মাদনায় কোনো ভাটা পড়েনি, মাত্র তিন দিনেই সব টিকিট বিক্রি হয়ে গেছে। এবারের কনসার্টে এক লাখ ২৬ হাজারের বেশি দর্শকের 

এম জি