অপু বিশ্বাসের রহস্যময় বার্তা ‘শান্ত থাকুন’

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ১৭, ২০২৬, ১১:৪৮ এএম
অপু বিশ্বাসের রহস্যময় বার্তা ‘শান্ত থাকুন’

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে আটটি নতুন ছবি প্রকাশ করেছেন, যা ইতিমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যতিক্রমী আধুনিক ও ক্ল্যাসিক সমন্বয়ের এই লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন তিনি।

নতুন ছবিগুলোতে অপুকে দেখা গেছে কালো রঙের টপস এবং উজ্জ্বল সবুজ রঙের নকশা করা স্কার্টে। আত্মবিশ্বাসী ভঙ্গিমা ও স্টাইলিশ উপস্থিতি নেটিজেনদের নজর কাড়ে, অনেকেই তার এই লুককে ‘রানি’সুলভ বলে মন্তব্য করেন।

ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, ‘শান্ত থাকো এবং নিজের মুকুট নিজেই পরো’-যা অনেকের কাছে রহস্যময় ও অনুপ্রেরণামূলক ইঙ্গিত হিসেবে ধরা দিয়েছে।

তার এই পোস্ট প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার ঢল নামে। কেউ তাকে ‘সত্যিকারের রানি’ বলে উল্লেখ করেন, আবার কেউ লেখেন ‘সৌন্দর্যের প্রতীক’।

সম্প্রতি একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে এই নতুন সাজেই উপস্থিত হন এই অভিনেত্রী। সেখানে তার নতুন রূপ দেখে অনেকে সৌন্দর্যের প্রশংসা করেন এবং বলেন, বয়স বাড়লেও তার আকর্ষণ ও গ্ল্যামার আরও বৃদ্ধি পাচ্ছে।

এদিকে সামাজিক মাধ্যমে অনেকেই ধারণা করছেন, এই নতুন লুকটি তার আসন্ন সিনেমা ‘দুর্বার’-এর চরিত্রের অংশ হতে পারে।

বর্তমানে অপু বিশ্বাস দুটি নতুন চলচ্চিত্রে কাজ করছেন। এর মধ্যে একটি ‘সিক্রেট’, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। অন্যটি ‘দুর্বার’, যেখানে তিনি জুটি বেঁধেছেন সজলের সঙ্গে।

এম জি