উত্তেজিত জনতার ভিড়ে ভয়াবহ মবের শিকার অভিনেত্রী

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০১:৪১ পিএম
উত্তেজিত জনতার ভিড়ে ভয়াবহ মবের শিকার অভিনেত্রী

বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনের একটি অপ্রত্যাশিত ও উত্তেজনাপূর্ণ ঘটনার কথা প্রকাশ করেছেন। ঘটনাটি ঘটে ২০২৪ সালের জুনে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসভবনের সামনে।

অভিনেত্রীর ভাষ্যমতে, একটি স্থানীয় ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করেই তার বাড়ির সামনে কয়েকজন মানুষ জড়ো হয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে দাবি করেন তিনি।

রাবিনা জানান, ওই সময় তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং বাসার ভেতরে থাকা সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তিনি নিজেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বলে সাক্ষাৎকারে উল্লেখ করেন।

ঘটনার পেছনে একটি অনাকাঙ্ক্ষিত অভিযোগ ও ভুল বোঝাবুঝি কাজ করেছিল বলে তিনি দাবি করেন। পরে স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

অভিনেত্রী আরও বলেন, সেই সময় ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ায় নানা ধরনের গুজব ও বিভ্রান্তি তৈরি হয়েছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

উল্লেখ্য, ঘটনাটি নিয়ে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীও বিষয়টি পর্যালোচনা করে এবং এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে।

এএন