টালিউডের জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকেরা প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
অভিনেত্রীর স্বামী এবং অভিনেতা-প্রযোজক সৌরভ দাস সংবাদমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরেই দর্শনা জ্বর ও পেটের সমস্যায় ভুগছিলেন। শুরুতে বিষয়টি ততটা গুরুতর মনে না হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সৌরভ দাস আরও জানান, প্রথম দিকে পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক থাকলেও এখন ধীরে ধীরে উন্নতি হচ্ছে। চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা অব্যাহত রয়েছে। সঠিক চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে তার দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানিয়েছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন