“সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার পালিত হতে যাচ্ছে ‘বিশ্ব কিডনি দিবস’। দিবসটি উপলক্ষে কিডনি রোগের ঝুঁকি ও প্রতিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ র্যালির আয়োজন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
আগামীকাল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) প্রাঙ্গণের বি-ব্লকের সম্মুখস্থ বটতলায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
কিডনি রোগের ভয়াবহতা রোধ এবং সুস্থ জীবনযাপনের উপায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জনস্বার্থ সংশ্লিষ্ট এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও প্রচারের লক্ষ্যে দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রেডিও এবং নিউজ এজেন্সির প্রতিবেদক ও ক্যামেরাপার্সনদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন