ইসরায়েলের কারাগারে সাদিয়া ফরাজাল্লাহ নামের একজন ফিলিস্তিনি নারীর মৃত্যু হয়েছে। তিনি ইসরায়েলের কারাগারে সবচেয়ে বয়স্ক নারী কয়েদি হিসেবে বন্দী ছিলেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, পশ্চিম তীরের হেবরন থেকে ইসরায়েলি বাহিনী ৬৮ বছর বয়সি সাদিয়া ফরাজাল্লাহকে ৬ মাস আগে আটক করে। বন্দি অবস্থায় সাদিয়া ফরাজেজেল্লাহ উচ্চ রক্তচাপসহ পুরাতন বিভিন্ন রোগে ভুগছিলেন।
ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনগুলো সাদিয়ার মৃত্যুর নিন্দা জানিয়ে বলছে, কারাগারে যথাযথ চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন