ইসরায়েলি বিমান হামলার পর গোটা দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান।
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ থাকবে।
একই সঙ্গে ইরানি নাগরিকদের সশরীরে বিমানবন্দরে আসা এড়িয়ে চলার জন্য সতর্ক করা হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল জানিয়েছে, তেহেরানের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকাতে ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের সংবাদমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অঞ্চলে ইসরায়েলের হামলা চালানোর বিষয়টি জানানো হয়েছে। ইসরায়েল এ অভিযানের নাম দিয়েছে ‘রাইজিং লায়ন’।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন